ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৩-২৩
  • ৬৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ১৮ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ১৮ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ১২ ও নারী ৬ জন। গতকালের চেয়ে আজ ১২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৭৩৮ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৫২ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৫ হাজার ৯৫৪ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৫৫৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২৫ হাজার ১১১ জনের নমুুনা পরীক্ষায় ২ হাজার ৮০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৭৪৫ জন বেশি শনাক্ত হয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১১ দশমিক ১৯ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৫ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৪ লাখ ৬০ হাজার ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৩ লাখ ৯৬ হাজার ৯২৩টি হয়েছে সরকারি এবং ১০ লাখ ৬৩ হাজার ২৬১টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার একই ছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৭৫৪ জন। গতকালের চেয়ে আজ ৮১ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯১ দশমিক ৩৭ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৫ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৩৫৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৬ হাজার ১ জনের। গতকালের চেয়ে আজ ৩৫৬টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪০টি ও বেসরকারি ৬৯টিসহ ২১৯টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ৯৫৪ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৫ হাজার ১১১ জনের। গতকালের চেয়ে আজ ৮৪৩টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat