ব্রেকিং নিউজ :
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গুদামে আগুন ইমনের ব্যর্থতার ম্যাচে জয় দিয়ে শুরু লাহোরের ‘আমার হৃদয় ভেঙে দিয়েছে’, দিল্লির শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে আলিয়া প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
  • প্রকাশিত : ২০২১-০৩-২৪
  • ৪০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনার পেছনে কারও দোষত্রুটি এবং দুরভিসন্ধি থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজ বুধবার কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন ‘এখানে শুধু রোহিঙ্গারা ক্ষতিগ্রস্ত হয়নি। স্থানীয় লোকজনও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই এই ক্ষয়ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয়া সম্ভব হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের কেউ ভাষানচরে যেতে চাইলে তাদেরকে সেখানে নেয়া হবে। সেখানে পরিস্থিতি অনেক ভাল এবং উন্নত। সেখানে থাকার ব্যবস্থা রয়েছে।
তিনি বলেন, ‘রোহিঙ্গারা যারা স্বেচ্ছায় ভাষানচরে যেতে রাজি হয়েছে, আমরা শুধু তাদেরকে সেখানে নিয়ে গিয়েছি। জোর করে ইচ্ছার বিরুদ্ধে কাউকে ভাষানচরে নেওয়া হবে না’।
বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষন করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা আশাবাদি রোহিঙ্গারা অবশ্যই মিয়ানমারে ফিরে যাবে।
দুপুর পৌনে ২ টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। ক্যাম্প এক্সটেনশন-৪ এর হেলিপ্যাডে অবতরণের পর তিনি আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি র‌্যাবের তত্বাবধানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে পোশাক সামগ্রী বিতরণ করেন।
এসময় মন্ত্রীর সাথে ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার হাসানুজ্জামান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat