ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০২
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যুবরণ করেছেন ৫০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫০ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ৪০ ও নারী ১০ জন। গতকালের চেয়ে আজ ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৫৯ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ১৫৫ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় ৬ হাজার ৮৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২৮ হাজার ১৯৮ জনের নমুুনা পরীক্ষায় ৬ হাজার ৪৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৩৬১ জন বেশি আক্রান্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ২২ দশমিক ৯৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৩৪ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৭ লাখ ২৮ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৫ লাখ ৭২ হাজার ৪৮৪টি হয়েছে সরকারি এবং ১১ লাখ ৫৫ হাজার ৬২৯টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ১৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৩ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৫৩৯ জন। গতকালের চেয়ে আজ ৬৬ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৮ দশমিক ২১ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৫৭ শতাংশ কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat