ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০৫
  • ৮৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলায় যাত্রীবাহি বাসের সাথে পুলিশের পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌর এলাকার পশ্চিম মেড্ডার মার্কাজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ৬জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে জেলা পুলিশের রিকুজিশন করা পুলিশবাহি দু’টি পিকআপ কুমিল্লা-সিলেট মহাসড়কের ঘাটুরা-কাউতলী, ভাদুঘর-পৈরতলা-বিরাসার এলাকায় পেট্রোল ডিউটি পালন করার সময় বিপরীত দিকে থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাস যাত্রী বিহীন অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে একে-একে পুলিশবাহি দু’টি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই চালকসহ পুলিশের ২১ সদস্য আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকগণ ৬ জনকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল রেজাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ছুটে আসেন।
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোজাম্মেল রেজা বলেন, ইকোনো পরিবহনের যাত্রীবাহি বাসটি অন্যায়ভাবে তার সাইড লাইন অতিক্রম করে পুলিশবাহি দু’টি পিকআপ ভ্যানকে আঘাত করে। এতে চালকসহ ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘাতক বাসটি আটক এবং এর চালক ইউসুফ আলী (৩৫)কে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat