ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-০৫
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মানসম্মত, সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক ব্যবস্থায় টেলিভিশন রেটিং পয়েন্ট-টিআরপি নিরূপণের জন্য অনুসরণীয় নিয়মাবলী সম্বলিত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ এপ্রিল থেকে কার্যকর এ প্রজ্ঞাপন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রযুক্তিগত সহায়তায় ও অংশীজনদের নিয়ে গড়া কমিটির মনিটরিংয়ে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে টিআরপি নির্ধারণ প্রক্রিয়া পরিচালিত হবে।
১০ বিধির দুই পৃষ্ঠার প্রজ্ঞাপনে বলা হয়, নির্দিষ্ট মেয়াদে দেশের টিভি চ্যানেলগুলোর টিআরপি নিরূপণ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দরখাস্ত আহ্বান করবে। দেশি ও দেশে নিবন্ধিত বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান, যাদের এদেশে অফিস রয়েছে, তারা মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে ফেরতযোগ্য ১০ লাখ টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে পারবে। মন্ত্রণালয় এক বা একাধিক প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার অনুমোদন দিতে পারবে এবং তাদেরকে অনাপত্তিপত্র নেবার আগে চালানের মাধ্যমে ১-৩৩০১-০০০১-১৮৫৪ কোডে ৫ লাখ টাকা লাইসেন্স ফি জমা দিতে হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষকে নির্দিষ্ট হারে ফি দিয়ে স্যাটেলাইট প্রযুক্তির সহায়তা নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে অংশীজনদের মনিটরিং কমিটির সন্তুষ্টি সাপেক্ষে পর্যাপ্ত স্থানে আধুনিক প্রযুক্তির ডিভাইস ব্যবহার করে টিআরপি নিরূপণ কার্যক্রম পরিচালনা করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান একাজের জন্য দেশে অনুমোদিত টিভি চ্যানেলগুলো থেকে নির্দিষ্ট হারে মাসিক সার্ভিস চার্জ নিতে পারবে এবং মনিটরিং কমিটির অবগতিসাপেক্ষে টিআরপি প্রতিবেদন প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat