ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) নগরীর বিভিন্ন সড়কে ঘুরে প্রকৃত অসহায় খুঁজে বের করে তাদের হাতেই প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। আজ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে করোনায় ক্ষতিগ্রস্ত ২৫০ জন বেকার ও নিস্ব মানুষের হাতে ইফতার সামগ্রী-খাদ্য তুলে দেন। এছাড়া ১ শত মুক্তিযোদ্ধার পরিবারকেও খাদ্যসামগ্রী প্রদান করেন।
কুমিল্লা নগরীর টমসমব্রিজ থেকে শুরু করে ইপিজেড রোড, হাউজিং স্টেট, মেডিকেল রোড, কাটাবিল, চকবাজার, কাশারীপট্টি, রাজগঞ্জ, মনোহরপুর এলাকায় জেলা প্রশাসক ঘুরে প্রকৃত নিস্ব মানুষদের সাথে কথা বলেন এবং খাদ্য সামগ্রী তুলে দেন।
জেলা প্রশাসক কামরুল হাসান বাসসকে বলেন, করোনাকালীন ক্ষতিগ্রস্ত অসহায় ও নিস্ব পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ, মারুফ হাসান, জনি রায়, অমিত দত্ত, তানজিমা আঞ্জুম সোহানিয়া, অতীশ সরকার, কানিজ ফাতিমা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat