ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৫-০৪
  • ৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ এক হাজার লিটারের ৫’শ ব্যাগ কলেরা স্যালাইন বিতরণ করা হয়েছে। লালমোহন পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব স্যালাইন তুলে দেন।
এখানে এমপি শাওন বলেন, মৌসুম পরিবর্তনের ফলে লালমোহনে ডাইরিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্যালাইনের ঘাটতি দেখা দেয়। তাই পৌরসভার পক্ষ থেকে এসব স্যালাইন বিতরণ করা হলো আজকে। এর মাধ্যমে গরীব ও অসহায় রোগীরা বীনামূল্যে স্যালাইন পাওয়ার মাধ্যমে সবচে বেশি উপকৃত হবে।
অনুষ্ঠানে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: মহসিন খান প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: মহসিন খান জানান, সাম্প্রতি এ উপজেলায় ডাইরিয়া পরিস্থিতি ব্যাপক আকার ধারন করলেও বর্তমানে তা উন্নতির দিকে। গত এপ্রিল মাসে এখানে ১৪’শ ৩৮ জন ডাইরিয়ায় আক্রান্ত হয়েছে। আর চলতি মাসের ৩ তারিখ পর্যন্ত আক্রান্ত ১’শ ১৭ জন। নতুন ৫’শ ব্যাগ স্যালাইন পাওয়ার মাধ্যমে স্যালাইনের কোন ঘাটতি আর থাকলোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat