ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৫-১১
  • ৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে প্রাধিকার দিয়ে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের সুপারিশ করেছে অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।
ঢাকা বিশ^বিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত এক বাজেট আলোচনায় তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্ষ ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন সাদেকা হালিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভূইয়া ও বেসরকারি গবেষনা সংস্থা সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বক্তব্য দেন।
অনুষ্ঠানে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম আবু ইউসুফ ও ড. কাজী মারুফুল ইসলাম দু’টি পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন।
ড. মো. আখতারুজ্জামান তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠির মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২৫০০ টাকা করে অনুদান দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের সাথে সমাজের বিত্তবানদের শামিল হওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৫ লাখ মানুষকে সহায়তা করা হচ্ছে। এখন সমাজের বিত্তবানদের প্রধানমন্ত্রীর এই উদ্যোগ অনুসরণ করে তাদেরকেও মানুষের পাশে দাঁড়াতে হবে।
রাশেদা কে চৌধুরী বলেন, করোনাকালীন সময়ে কোনভাবে যেন শিক্ষাখাত উপেক্ষিত না থাকে। তাহলে আমরা পিছিয়ে পড়ব। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ইতোমধ্যে অনেক পিছিয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তিনি আগামী অর্থবছরে শিক্ষাখাতের জন্য স্বতন্ত্র বাজেট প্রনয়ণের সুপারিশ করেন।
অনুষ্ঠানে ড. সেলিম রায়হান বাজেট বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat