ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৫-২০
  • ৪২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের তথ্য পাওয়ার অনুমতি দেয়ার সরকারী নীতিমালা থাকা সত্ত্ব্যেও রোজিনা ইসলাম ইস্যুকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কেউনের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে আসার সময় সংবাদকর্মীরা এই বিষয়ে মন্তব্যের জন্য তার কাছে আসলে তিনি বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক।
মোমেন বলেন, সাংবাদিকরা তথ্য চাইতে পারেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ‘গণমাধ্যম-বান্ধব’ হওয়ায় ‘আমাদের লুকানোর কিছু নেই’।
তিনি বলেন, বাংলাদেশের প্রচার মাধ্যম দুর্নীতি উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যার ফলে সরকার শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করছে।
মন্ত্রী আরও আশা করেন ভবিষ্যতে এই ধরনের কোনও ঘটনার পুনরাবৃত্তি হবে না। তিনি মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং আওয়ামী লীগের প্রবীণ নেতাদের সঙ্গে পুনঃউল্লেখ করে বলেন রোজিনা ন্যায়বিচার পাবেন।
মোমেন মন্তব্য করেন, কিছু সরকারী কর্মচারীর কারণে ঘটে যাওয়া পরিস্থিতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামাল দেয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, এই ঘটনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিভিন্ন মহল থেকে প্রশ্নের সম্মুখীন করেছে।
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে অনুমতি ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে একটি নথির ছবি তোলার অভিযোগে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটক এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরের দিন আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে পুলিশের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat