ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৬৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মানবাধিকার পরিষদ গাজার চারদিকে আইন বহির্ভূত সর্বশেষ সহিংসতা এবং ফিলিস্তিন ভূখন্ড এবং ইসরাইলের অভ্যন্তরে ‘পদ্ধতিগত’ অপব্যবহারের ব্যাপারে সার্বিক আন্তর্জাতিক তদন্ত শুরু করার ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। খবর এএফপি’র।
মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা সংঘাতের ‘মূল কারণ’ উদঘাটনে এবং অপব্যবহারের বিষয়ে সুবিবেচনার ক্ষেত্রে প্রস্তাবটি একটি নজিরবিহীন উৎসাহব্যঞ্জক হবে। পরিষদের ৪৭ সদস্য দেশের মধ্যে ২৪ টি দেশ সমর্থন জানানোয় এটি পাশ হয়।
এ মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ভয়াবহ সহিংসতা বেড়ে যাওয়াকে কেন্দ্র করে পরিষদের এক দিনের বিশেষ অধিবেশন চলাকালে প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হয়। ইসলামিক সহযোগিতা সংস্থার পক্ষে পাকিস্তান এটি উপস্থাপন করে।
উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট গাজায় বিভিন্ন হামলায় বহু সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ ভূখন্ডে ইসরাইলের বিভিন্ন হামলা ‘যুদ্ধাপরাধের সামিল হতে পারে।’
তিনি আরো বলেন, ইসরাইলে হামাসের ‘নির্বিচার’ রকেট হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ ব্যাপারে প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন ভূখন্ডে এবং ইসরাইলের অভ্যন্তরে আন্তর্জাতিক আইনের অপব্যবহার তদন্তের ব্যাপারে জাতিসংঘ মানবাধিকার পরিষদের গ্রহণ করা সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করে বৃহস্পতিবার এর নিন্দা জানিয়েছেন। এদিকে ফিলিস্তিন এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat