ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৬-১৫
  • ৮২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বুরকিনা ফাসোয় সেনাবাহিনীর অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে।সেনাবাহিনী সোমবার এ কথা জানায়।গত ছয় বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় ধরনের জঙ্গি হামলার প্রেক্ষাপটে সেনাবাহিনী এ অভিযান চালায়।
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সোলহানের গ্রামে জুনের প্রথম দিকে চালানো এ জঙ্গি হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। এলাকা ছেড়েছে সাত হাজারেরও বেশি লোক।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোলহানের আশেপাশে গত ৭ থেকে ১৩ জুনের মধ্যে চালানো অভিযানে প্রায় ১০ জঙ্গি প্রাণ হারিয়েছে।
অভিযানকালে সেনাবাহিনী বিস্ফোরক, গাড়ি,জ্বালানিসহ জঙ্গিদের ব্যবহৃত অন্যান্য জিনিস আটক করে।
সেনাবাহিনীর এ নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বুরকিনা ফাসো, মালি ও নাইজার সীমান্তবর্তী সোলহান সাহেল অঞ্চলের সবচেয়ে রক্তাক্ত কেন্দ্র। বুরকিনা ফাসোয় ২০১৫ সালে জঙ্গি তৎপরতা শুরুর পর সোলহানে চালানো সাম্প্রতিক হামলাই সবচেয়ে ভয়াবহ গণহত্যা।
দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফে দাবিরে গণহত্যাকারীদের ছাড় না দেয়ার অঙ্গীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat