ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৬-২৯
  • ৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন  থানার নাশকতার মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর চলতি বছরের মার্চে বায়তুল মোকাররম মসজিদে হেফাজতের তান্ডবের ঘটনায় করা মামলায় তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে  ২১ জুন রিমান্ড শেষে আসামি আজহারুলকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৪ জুন ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরদিন ১৫ জুন আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। 
অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম বাযতুল মোকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্ন স্থানে যে তান্ডব চালিয়েছে, এর সঙ্গে মাওলানা আজহারুল ইসলামের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। 
এছাড়া, তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের তান্ডবের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat