ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-০৯
  • ৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা প্রাদুর্ভাব পরিস্থিতিতে জেলায় চলতি বছর ঈদুল আযহায় অনলাইনেও কোরবানীর পশু বিক্রি করা হবে। এ লক্ষ্যে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ফেনী অনলাইন পশুর হাট’ নামে একটি গ্রুপ খোলা হয়েছে।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জেলা প্রশাসনের অনলাইন সুবিধা গ্রহণ করেও পশু কেনাবেচা করতে পারবেন ক্রেতা-বিক্রেতারা।
এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরীন সুলতানা জানান, বিক্রেতারা নির্দিষ্ট পশুর ছবি, তথ্য এবং যোগাযোগের নাম্বার সরবরাহ করলে তা নির্দিষ্ট সাইটে আপলোড করা হচ্ছে। ক্রেতারা নিজেদের পছন্দ অনুযায়ী পশু বাছাই করে কিনতে পারবেন।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, গ্রুপটি পশু বিক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে এডমিন ছাড়াও যেকোন খামারি তার বিক্রিযোগ্য পশু সম্পর্কে তথ্য নিজেই প্রকাশ করতে পারবেন। ক্রেতারা সরাসরি বিক্রেতার যোগাযোগ নম্বরে পশু ক্রয় করতে পারবেন।
কোরবানীর হাট প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, সরকারের সিদ্ধান্ত ঘোষণা হলেই হাট চালু হবে। পশুর হাটে থাকবে নির্দিষ্ট কিছু স্বাস্থ্যবিধি, যা ক্রেতা-বিক্রেতা সবাইকে মেনে চলতে হবে। এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, হাটগুলো হবে একমুখী। হাটে সকলকে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করতে হবে।
কোরবানীর হাট চালু প্রসঙ্গে একটি সূত্র জানায়, আগামী ১৪ জুলাই কঠোর বিধিনিষেধের সময়সীমা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat