ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে ১২৪ জনকে ৯৮ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আইন ভঙ্গ করার দায়ে সদর উপজেলায় ১ জনকে ৩ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত জেলার ৭ উপজেলার বিভিন্ন স্পটে ১২টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১১২ টি মামলায় এসব দন্ডাদেশ প্রদান করা হয়।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্িযাজস্ট্রেটরা অভিযানে নেতৃত্ব দেন। এসময় জনসচেতনতায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও মাইকিং করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান আজ সকালে জানান, অভিযানের মধ্যে সদর উপজেলায় ৫টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪ মামলায় ৫০ জনকে ৩৪ হাজার ৬০০ টাকা জরিমানা ও ১ জনকে ৩ দিনের জেল দেওয়া হয়। দৌলতখানে ১টি মোবাইল কোর্টে ২ মামলায় ২ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বোরহানউদ্দিনে ২১ মামলায় ২২ জনকে ১২ হাজার ৭০০ টাকা, লালমোহনে ১০ মামলায় ১০ জনকে জরিমানা করা হয় ৬ হাজার ৪০০ টাকা।
তিনি আরো জানান, তজুমদ্দিনে ১ টি মোবাইল কোর্ট চালিয়ে ১১ মামলায় ১২ জনকে ৭ হাজার ১০০ টাকা, চরফ্যাসনে ২টি মোবাইল কোর্টে ২২ মামলায় ২৫ জনকে ২১ হাজার ৪০০ ও মনপুরায় ৩ জনকে ১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat