ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৭-২৯
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা নামক স্থানে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাভার্ডভ্যানের ধাক্কায় বালুবোঝাই ট্রাক্টরের চালকসহ ৩ ব্যক্তি নিহত এবং আরো ১ ব্যক্তি আহত হয়েছেন ।
মৃতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাঁড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) ও কাভার্ডভ্যান চালক লিটন (৪০)। এ সময় গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় হাঁড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে।হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী জানায়, বৃহস্পতিবার সকালে হাঁড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই ট্রাক্টরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নুরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে কাভার্ডভ্যান চালকের। পরে চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারকাজ চালায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat