ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৩
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার হাতিয়া উপজেলার করোনা পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থ দু’শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করেছে উপজেলা বিদ্যুৎ বিভাগ।
আজ শুক্রবার দুপুরে দ্বীপ উপজেলা হাতিয়ার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এসব খাদ্যসামগ্রি বিতরণ করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অর্থায়নে প্রতিটি পরিবারকে পাঁচকেজি চাল, এককেজি ডাল, এককেজি তেল, দুইকেজি আলু ,এককেজি লবণ ও এককেজি আটা প্রদান করা হয়।
এ সময় হাতিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মশিউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat