ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৫
  • ৮৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতাব আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক-সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর দুইটায় বিদ্যালয় মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক, স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ইয়াছিন আলীর সার্বিক সহযোগিতায় প্রায় ২ হাজার দুঃস্থ ও অসহায় মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
দিন ব্যাপী কর্মসূচি পালনের মধ্যে সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও শোক পাতাকা উত্তোলন, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, ১১ টায় কোরআন থেকে তেলোয়াত, বেলা ১২ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনীর উপর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় সকল শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতাব আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী আকবর হোসেন । এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকতার, মোঃ কেফায়েতুল্লাহ, মোঃ এনসাব আলী, বাঙ্গালা ইউনিয়ন আথলীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম তালুকদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আবু বকর সিদ্দিক, ইউনিয়ন আঃলীগ নেতা গোলাম মোস্তফা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতাব আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুন লিপি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর শিশু সুলভ আচরণ ও বলিষ্ঠ নেতৃত্বের মতো আগামীতে হাজারো শিশু তাদের মেধা ও মনন দিয়ে তৈরি হয়ে সোনার বাংলা গড়ে তুলবে। বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকীতে একজন মুক্তিযোদ্ধা হিসেবে এটাই হোক আমাদের প্রত্যাশা। তিনি আরো বলেন, দেশ স্বাধীন হয়েছে কিন্তু লুটেরা আজও তার দোসরদের প্রতিনিধি হিসেবে রেখে গেছেন। তাদের আর এগিয়ে যেতে দেব না। তাই আগামীতে বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে একজন সৎ, শিক্ষিত ও যোগ্য ব্যক্তিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত করা প্রয়োজন। আমাদের অনুষ্ঠানের মধ্যমণি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-পরিচালক জনাব ইয়াছিন আলীকে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আঃলীগের প্রার্থী হিসেবে আমরা আগামীতে পেতে চাই। তিনি নির্বাচিত হলে এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে তার প্রত্যশা।
অনুষ্ঠান শেষে ১৫ অগাষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat