ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-১৬
  • ৭১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ (১৬ আগষ্ট) সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রতি ঘৃণা প্রকাশে মন্তব্য ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোিরয়মে মাসব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ মন্তব্য ও স্বাক্ষর সংগ্রহ’র আয়োজন করে।
উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামী লীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদল, সেচ্ছাসেবকলীগ আহবায়ক তানজিল হাওলাদার, ছাত্রলীগ আহবায়ক এটিএম মূর্তজা সজিব।
পরে এমপি শাওন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat