ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৮-২৭
  • ৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চলাচল করেছে স্বপ্নের মেট্রোরেল।
মেট্রোরেল আজ ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে। আগামী ২৯ আগস্ট রোববার দেশের প্রথম মেট্রোরেলের ভায়াডাক্টের ওপর পরীক্ষামূলক চলাচল শুরু করার দিন নির্ধারণ করা হয়েছে। এরই প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।
ডিএমটিসিএল সূত্র জানায়, আগামী ২৯ আগস্ট সকাল ১০টায় ভায়াডাক্টের ওপর টেস্ট রান শুরু হবে। এর ওপর অনেক দিন ধরে কাজ চলছে। কোথাও কোনও অসুবিধা হচ্ছে কিনা, বাধা আছে কিনা- এসব দেখার জন্যই আজকে তারা ভায়াডাক্টে অল্প অল্প করে চালিয়ে দেখেছে।
সূত্র জানায়, ‘ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে সেগুলোর মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে। তবে ঠিক কোথায় পর্যন্ত ট্রেনটি পরিচালনা করা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখন মেট্রোরেলের লাইনে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। এসব পরীক্ষার ভিত্তিতে কতটুকু লাইনে ট্রেন পরিচালনা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat