ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০১
  • ৪১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমর্থনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় এ কথা জানানো হয়। 
বৈঠকে ড. মোমেন মিয়ানমারে অনুকূল পরিবেশে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে ইউএনসিএইচআর, ওএইচসিএইচআর এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে জানিয়েছেন। 
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির সামরিক বাহিনী ২০১৭ সালের ২৫ আগস্ট নির্মম অভিযান শুরু করার পর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশর কক্সবাজার জেলায় ১১ লাখের বেশী রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ড. মোমেন স্বল্পোন্নত দেশগুলোর (ইউএনএলডিসি-৫) ৫ম জাতিসংঘ সম্মেলনের প্রস্তুতির জন্য জেনেভায় জাতিসংঘ সদর দপ্তরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পর্যালোচনা সভায় যোগ দিতে তিন দিনের সফরে জেনেভায় রয়েছেন। বাংলাদেশ সরকার, জাতিসংঘ-ওএইচআরএলএলএস এবং জাতিসংঘ-ইএসসিএপি’র যৌথ উদ্যোগে এ পর্যালোচনা সভার আয়োজন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat