ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-০৯
  • ৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর মেসিডোনিয়ায় বুধবার সন্ধ্যায় একটি কোভিড হাসপাতালে অগ্নিকান্ডে ১০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্রধানমন্ত্রী জোরান জায়েভ জানান, বলকান দেশটির উত্তরপশ্চিমাঞ্চলের তেটোভো শহরে করোনা রোগীদের জন্য তৈরি করা একটি অস্থায়ী হাসপাতালে বিস্ফোরণের কারণে এ অগ্নিকান্ড ঘটে। আগুন নেভানো হয়েছে। কিন্তু অনেকেই মারা গেছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় বলেন, এখন পর্যন্ত আগুনে দশজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, কিন্তু এই সংখ্যা বাড়তে পারে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরের পশ্চিম অংশের একটি হাসপাতালে বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসছেন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সময় হাসপাতালে কতজন রোগী ছিলেন তা জানা যায়নি।
সম্প্রতি উত্তর মেসিডোনিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে সরকার ক্যাফে এবং রেস্তোারাঁগুলোতে স্বাস্থ্য পাসের মতো কঠোর সামাজিক ব্যবস্থা চালু করেছে।২০ লাখ জনসংখ্যার দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭০১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এ সময় মারা গেছেন ২৪ জন। হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে যেসব অঞ্চলে টিকা দেয়ার গতি খুব ধীর সেখানে সংক্রমণ বাড়ছে। 
উল্লেখ্য, দেশটিতে মহামারি শুরুর পর এ পর্যন্ত ছয় হাজার একশ’ জন করোনায় মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat