ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ৯৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩ মাসের মধ্যে প্রথম একদিনে সর্বনিম্ন ৩৫ জন মারা গেছে। এর আগে গত ৭ জুন ৩০ জন মারা গিয়েছিল। গতকালের চেয়ে আজ শনাক্তের হারও কমেছে। 
গতকালের চেয়ে আজ ৬ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৪১ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১৪ জন। এ নিয়ে মৃত্যু ২৭ হাজার ছাড়িয়েছে। এখন করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জনে। 
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়। 
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী গতকাল শনাক্তের দৈনিক হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ। যা আজ কমে হয়েছে ৬ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ দশমিক ১৫ শতাংশ। আজ ৩১ হাজার ৭২৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন। গতকাল ২৫ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৫৩ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন।  
এদিকে  ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৮ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৩ জন। শনাক্তের হার ৬ দশমিক ৬৬ শতাংশ। গতকাল ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১১ জন। গতকাল ৮ জন মারা গিয়েছিল।   
গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী ও খুলনা বিভাগে ৪ জন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে ২ জন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৮৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat