ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-১৮
  • ৬০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শীর্ষস্থানীয় মার্কিন চিকিৎসা বিশেষজ্ঞদের একটি প্যানেল ফাইজারের করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ ৬৫ কিংবা তার চেয়ে বেশি বয়সী প্রত্যেককে দেয়ার সুপারিশ করেছে। তারা ভোটের মাধ্যমে এ সুপারিশ করে।
এ ছাড়া করোনার উচ্চ ঝুঁকিতে থাকা লোকজনকেও বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করা  হয়েছে। 
তবে একই প্যানেল প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এবং ফাইজারের জমাকৃত ১৬ কিংবা তারচেয়ে বেশি বয়সী প্রত্যেকের জন্যে বুস্টার ডোজের পূর্ণ অনুমোদন দেয়ার প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষুধ প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বৈঠকের পর প্যানেল এ সব সিদ্ধান্ত নিয়েছে। 
মাত্র ৩শ’র বেশি লোকের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানোয় টিকা বিশেষজ্ঞ, সংক্রামক রোগ গবেষক এবং মহামারি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই প্যানেল টিকার নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে সামান্যই সক্ষম হয়েছে। 
ফলে তৃতীয় ডোজের পূর্ণ অনুমোদনে ১৬ জন পক্ষে ভোট দিলেও দুজন বিপক্ষে ভোট দেয়। তবে ৬৫ কিংবা তার চেয়ে বেশি বয়সীদের জন্যে টিকার জরুরি অনুমোদনে ১৮ জন এর পক্ষে ভোট দেয়। বিপক্ষে কোন ভোট পড়েনি। তারা স্বাস্থ্য কর্মীসহ যারা উচ্চ ঝুঁকিতে রয়েছে তাদের বুস্টার ডোজ দেয়ারও সুপারিশ করেন। 
এখন এই ইস্যুটি নিয়ে আরেকটি কমিটি বৈঠকে বসবে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)’র উদ্যোগে আগামী ২২-২৩ তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বুস্টার ডোজ পাওয়ার আদৌ কারা যোগ্য সে বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat