ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-০৯-২০
  • ৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, বিদ্যালয়ের শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি  অনলাইনে শিক্ষা-কার্যক্রমও চলমান থাকবে। এছাড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি ওয়ার্কশীট পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।
আজ লালমনিরহাটে জেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারীর ভয়াবহতার কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের। লেখাপড়ার এই ক্ষতি পুষিয়ে নিতে বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি অনলাইন শিক্ষা-কার্যক্রমও অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা ও   শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত রাখতে শিক্ষক-কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ শিক্ষা প্রতিষ্ঠানের সবাইকে সচেতন হতে হবে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ সুরক্ষায় রাখতে হবে ।
প্রতিমন্ত্রী  বলেন, দেশের করোনাভাইরাস সংক্রমণের হার নি¤œগামী, যা ৫ শতাংশের কাছাকাছি চলে এসেছে। কিছু দিনের মধ্যে হয়তো ৫ শতাংশের নিচে নেমে আসবে। তখন স্বাভাবিক জীবনে আমরা  ফিরে আসবো এবং শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে পারবো।
মতবিনিময় সভায় লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ও লালমনিরহাট জেলা প্রশাসক মো. জাফর বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat