ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২১
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। ধর্ম নিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টাও হয়েছে। হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেন, দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রেখে উন্নয়ন করায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। প্রতিমন্ত্রী সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকলে নিরাপদ থাকে। সাহস নিয়ে মানুষ মসজিদ, মন্দির ও প্যাগোডায় যেতে পারে।  
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ে দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাহসী করে তুলেছেন। সবার সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পৃথিবীর প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতিমাসে এক কোটি ভ্যাকসিন প্রবেশ করছে। আগামী অক্টোবরে ভরত থেকেও টিকা আসবে।
মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat