ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২১
  • ৬৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায় থেকে  আপাতত বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিভাগ।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষে আনা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকার সমন্বয়ে গঠিত একটি হাইর্কোট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ড. চৌধুরী ইশরাক সিদ্দিক। গত ১৬ সেপ্টেম্বর এ রিটটি দায়ের করা হয়। রিটে আইনসচিব, অর্থসচিব, এনবিআরের চেয়ারম্যানসহ পাঁচ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’এর সিরিয়াল ৭-কে চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।  অর্থ আইন, ২০২১ এর তফসিল ‘খ’ এর সিরিয়াল ৭ এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়। বিষয়টি নিয়ে শুনানি শেষে আদালত রুল জারি করে এবং আরোপিত ১৫ শতাংশ কর আদায় করা থেকে  বিরত থাকার নির্দেশ দেয়।
গত তত্ত্বাবধায়ক সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ করলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ২০১৬ সালরে ৫ সেপ্টেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করে। এর বিরুদ্ধে সরকারের আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি এক আদেশের মাধ্যমে সরকারের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ না করার জন্য আদেশ দিয়েছিলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat