ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২২
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ যা আজ বেড়ে হয়েছে ৪ দশমিক ৭৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৮ হাজার ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৭৬ জন। গতকাল ৩৩ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছিল ১ হাজার ৫৬২ জন। দেশে এ পর্যন্ত ৯৫ লাখ ২৭ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন। মোট শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৭৯৮ জন। শনাক্তের হার ৪ দশমিক ৯৫ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৪ দশমিক ৮৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১৪ জন। গতকাল ১০ জন মারা গিয়েছিল।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ১০ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৬ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩১৩ জনে। আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৭৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে ২ জন করে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬ হাজার ১৩৬ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৭ দশমিক ৩৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat