ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি  বলেছেন,  বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাঙালীর সমৃদ্ধির পথে এগিয়ে চলার একমাত্র বাতিঘর। তিনি বলেন, ‘ পাহাড়সম ষড়যন্ত্র ও মৃত্যুভয়কে উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার কর্মগুণে, যোগ্য নেতৃত্ব দিয়ে আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। কোনদিনই সাড়ম্বরে পালন করেননি নিজের জন্মদিন। এবারও তাই। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে বাঙালীর সমৃদ্ধির পথে এগিয়ে চলার একমাত্র বাতিঘর। এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন।’ প্রতিমন্ত্রী  মঙ্গলবার কানাডার ভ্যানকুভারে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুরাদ হাসান বলেন, স্বাধীনতাবিরোধীরা যতই ষড়যন্ত্র করুক, মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আজ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশ সামনের দিকে এগিয়ে যাবেই, কেউই সে পথে বাধা হতে পারবে না।  বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নূর চৌধুরীর বিচারের রায় কার্যকর করার জন্য কানাডায় অবস্থানরত প্রবাসী বাঙালিদের অগ্রণী ভূমিকা রাখতে  উদাত্ত আহ্বানও জানান তিনি।  প্রতিমন্ত্রী  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কের যাত্রী। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে যে যেখানে আছি সেখান থেকে নিজ নিজ দায়িত্ব-কর্তব্য সুষ্টভাবে সম্পন্ন করতে হবে। সবার মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব।
 শেখ হাসিনার বাংলাদেশে দুর্নীতি, জঙ্গীবাদ, মৌলবাদ চলবে না জানিয়ে  মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাটি থেকে এসব অপশক্তিকে উৎখাত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ করতে পারবো । তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণ ও মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনা সমুন্নত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat