ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার বেড়েছে দশমিক ১৯ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ যা আজ সামান্য বেড়ে হয়েছে ৩ দশমিক ৪৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৪ হাজার ৬৭০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৮৪৭ জন। গতকাল ২৬ হাজার ৫৬৯  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৮৬০ জন। দেশে এ পর্যন্ত ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১২ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৩৪ জন। শনাক্তের হার ৩ দশমিক ১৮ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৩ দশমিক ৪৩ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। গতকাল ১ জন মারা গিয়েছিল।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ২৩ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৩১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে এবং খুলনা বিভাগে ৪ জন রয়েছেন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৬০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat