ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি ও জীবনের মূল ব্রত। মানুষের সুখের জন্য নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য তিনি (হাসিনা) বিসর্জন দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মানুষের কল্যাণে শেখ হাসিনা তাঁর জীবন উৎসর্গ করেছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে যিনি প্রতিমুহূর্ত নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি আর কেউ নন স্বয়ং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আজ শনিবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামে নিম্ন-আয়ের মানুষের মাঝে শিশুখাদ্যসহ ত্রাণসামগ্রী এবং গবাদিপশুর জন্য গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডাঃ মুরাদ বলেন,‘এই বাংলাদেশ বঙ্গবন্ধুর,এই বাংলাদেশ শেখ হাসিনার। এ দেশের যত প্রাপ্তি ও অর্জন, তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই এসেছে।’ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে উল্লেখ করে তিনি বলেন,  বিশ্বসভায় বাংলাদেশ আজ এক ভিন্নতর মর্যাদার আসন লাভ করেছে। ক্ষুধা-মঙ্গা জর্জরিত বাংলাদেশ এখন বিশ্নে মাথা উঁচু করে দাঁড়িযেছে।  তিনি বলেন, জাতির বিভিন্ন সংকটকালে শেখ হাসিনা সাহসী, দূরদর্শী ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা দেখিয়েছেন এবং এ দেশের মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর (হাসিনা) নিখাদ দেশপ্রেম তাঁকে মানুষের কাছে গভীরতর ভালোবাসার ঋণে আবদ্ধ করেছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দিতে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের স্বপ্নপূরণের যোগ্য কান্ডারি, তাঁর মধ্যেই মূর্ত হয়ে উঠছে বঙ্গবন্ধুর বাংলাদেশ।
সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমত মাস্টার, আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু ও সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat