ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৩
  • ৭৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আব্দুল বারেক নামে এক মাদক বিক্রিতাকে যাবজ্জীবন কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।
জেলা জজ কোর্টেও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এমদাদুল ইসলাম মাদক বিক্রেতাকে যাবজ্জীবন সাজার বিষয়টি নিশ্চিত করেছেন।সাজাপ্রাপ্ত আসামী হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট সিলটা গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুল বারেক ওরফে বারি। আসামী পলাতক রয়েছে।মামলার বিবরণে জানাযায়, ২০১২ সালের ১৯ জানুয়ারি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা শহরের আব্দুল হাই শেখের বাড়ির ভারাটিয়া আব্দুল বারেক ওরফে বারির ঘরের মধ্য থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা আব্দুল বারেক পালিয়ে যায়।
এ মামলার সাক্ষীদের গ্রহণ শেষে অভিযুক্ত আসামীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। আসামীরা গ্রেফতারের পর সাজা কার্যকর করা হবে বলে আদেশ দেন বিজ্ঞ বিচারক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat