ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শত শত বীর মুক্তিযোদ্ধা সশস্ত্র বাহিনীর সদস্যকে ১৯৭৭ সালের ২ অক্টোবর হত্যার প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এই হত্যাকান্ডের বিচারের লক্ষে একটি তদন্ত কমিশন গঠন ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানানো হয়েছে। 
আজ শনিবার রাজধানীর শাহাবাগ চত্বরে ‘ফোজিত শেখ ক্রিয়েশন’ আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভুইয়া, বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারি কল্যাণ ট্রাস্টে মহাসচিব শাহজাহান আলম সাজু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ ন্যাপের ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার, শিশু কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান মিন্টু প্রমুখ। 
এছাড়াও ১৯৭৭ সালে ভুক্তভোগী সদসদের মধ্যে বক্তব্য রাখেন, কর্পোরাল হাফিজ আব্দুল মজুমদার, সার্জেন্ট এনামুল হক এনাম, কর্পোরাল সানাউল্লাহ, সার্জেন্ট নূরুল হক প্রমূখ। 
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার নেতৃত্ব দেন জিয়াউর রহমান। পরবর্তীতে সেনা ছাউনি ব্যবহার করে রাষ্ট্রপতি জিয়া তার এই পদকে পাকাপোক্ত করার জন্য ১৭টি সেনা অভ্যুত্থান ঘটিয়ে বিশেষভাবে মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেনাদের ১৯৭৭ সালের ২ অক্টোবর হত্যা করে। অনেককে জেলে পাঠায় এবং অনেককে গুম করে। বক্তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৯৭৭ সালের ২ অক্টোবর ঘটনার তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন গঠন ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানান। তারা শিশু শেখ রাসেল হত্যার জন্য জিয়া-মোস্তাকের মরণোত্তর বিচারেরও দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat