ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৬৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও করমেলা হচ্ছে না। তবে করাঞ্চলগুলোতে করদাতারা যেন আয়কর রিটার্ন দাখিলসহ মেলার ন্যায় সব ধরনের সুযোগ-সুবিধা পান, সেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী নভেম্বর মাসজুড়ে করমেলার পরিবেশে করদাতারা সেখানে কর সংক্রান্ত সেবা পাবেন। 
করদাতারা যেন নিজ নিজ করাঞ্চলে গিয়ে রিটার্ন দাখিল করতে পারে, সেই লক্ষ্যে করাঞ্চলগুলোকে ইতোমধ্যে করমেলার আমেজে পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
এ বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন বাসসকে বলেন,‘করোনা পরিস্থিতি বিবেচনায় এবারও করমেলা হচ্ছে না। তবে করদাতারা যেন নিজ নিজ করাঞ্চলে গিয়ে রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য সেখানে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। করাঞ্চলে মেলার পরিবেশ তৈরি করা হচ্ছে।’
করাঞ্চলগুলোতে মেলার পরিবেশ তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান। 
উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতিবছর করমেলার আয়োজন করে আসছে এনবিআর। এরই মধ্যে করমেলা সাধারণ করদাতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মেলায় ই-টিআইএন নিবন্ধন ও আয়কর বিবরণী গ্রহণ,কর পরিশোধ,আয়কর বিবরণী পূরণে সহায়তা এবং কর শিক্ষা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত বছর ২০২০ সালে করমেলা হয়নি। এবারও করোনা বিবেচনায় করমেলার আয়োজন করা হচ্ছে না।
দক্ষিণ এশিয়ায় শুধু বাংলাদেশেই করদাতাদের জন্য এ ধরনের কর মেলার আয়োজন করা হয়। সর্বশেষ ২০১৯ সালের কর মেলায় ৬ লাখ ৫৫ হাজার করদাতা বার্ষিক রিটার্ন জমা দেন। ওই বছর ২৫ লাখের মতো রিটার্ন জমা পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat