ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৫৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স বুধবার জাতিসংঘকে নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়া অস্ত্র কর্মসূচীতে অগ্রগতি অর্জন করেছে। 
নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার জরুরি বৈঠকের প্রাক্কালে দেশগুলো একের পর এক মিডিয়াকে এ কথা বলেছে। ওয়াশিংটন ও লন্ডন এই জরুরি বৈঠকের আহবান জানায়। এর আগের দিন পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতরা এটিকে নতুন “উস্কানি” হিসাবে উল্লেখ করে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের নিন্দা জানিয়েছে। 
পরিষদের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা বা যৌথ পদক্ষেপের কথা না বলে তারা জানায়, তারা বিদ্যমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরো বেশি কার্যকরভাবে বাস্তবায়নের আহবান জানাবে।
বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন অথবা রাশিয়া কোন বক্তব্য দেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে কথা বলা কূটনীতিকরা জানান, কোন সদস্য দেশ পরিষদ থেকে যৌথ বিবৃতি দেয়ার প্রস্তাব দেয়নি। 
উত্তর কোরিয়ার মিশাইল টেস্টেও পরে সর্বশেষ রুদ্ধদ্বার জরুরি বৈঠকে ফ্রান্স একটি যৌথ বিবৃতির প্রস্তাব দেয়, বেইজিং ও মস্কো এ প্রস্তাবের বিরেধিতা করে।
আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত গেরাল্ডিন বার্ন নাসন বলেছেন, “উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির উন্নয়ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের সুস্পষ্ট লংঘন, আমরা এই কার্যক্রমের তীব্র নিন্দা জানাই।” এসময় বার্নের সঙ্গে এস্তোনিয়াও যোগ দেয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat