ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান স্থাপনের ফলে শিক্ষার আরও একটি নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।
মান্দা উপজেলায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অতি মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠনটির নির্মাণ প্রায় সম্পন্ন হয়েছে। আসন্ন ২০২২ সেশন থেকে এই প্রতিষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের সেশন শুরু হবে।
বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের বস্ত্র অধিদপ্তর এই প্রতিষ্ঠানটি বাস্তবায়ন করছে। সম্পন্ন প্রকল্পটি নির্মাণ করেছে বাংলাদেশ সেনবাহিনী। এই প্রকল্পের পরিচালক বস্ত্র অধিদপ্তরের উপ-সচিব মো. আব্দুর রকিব জানিয়েছেন, প্রকল্পটি নির্মাণ কাজ শুরু হয়েছে ২০১৮ সালের ১ নভেম্বর। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৩২ কোটি টাকা।
ইনস্টিটিউটের অবকাঠামোর মধ্যে রয়েছে ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ২৪৮ জন ছাত্রের জন্য ৬ তলা বিশিষ্ট আবাসিক হেষ্টেল, ৪৮ জন ছাত্রীর জন্য ৩ তলা বিশিষ্ট ছাত্রী হোষ্টেল, দ্বিতল বিশিষ্ট প্রিন্সিপাল কোয়ার্টার, শিক্ষকদের ডরমেটরী, ষ্টাফ ডরমেটরী, জুট স্পিনিং, কটন স্পিনিং, ওয়ার্কশপ কাম লাইব্রেরি, স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক মেশিনসহ ডাইং শেড, অত্যাধুনিক মেশিনসহ স্পিনিং শেড, কম্পিউটার ল্যাব, ফ্যাশন ডিজাইন শেড, মসজিদ এবং শহীদ মিনার।
৫ একর জমির উপর এই অবকাঠামোসমূহ নির্মাণের ফলে এই এলাকার দৃশ্যপট বদলে গেছে। প্রকল্প পরিচালক মো. আব্দুর রকিব জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাজনক সময়ে এই প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সূত্র জানিয়েছে, এখন চলছে প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া।
মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত এবং স্থানীয় সাংবাদিক জিল্লুর রহমান প্রায় অভিন্ন ভাষায় বলেছেন বর্তমান সরকারের নানাক্ষেত্রে ব্যপক উন্নয়নের ধারাবাহিকতায় সম্পূর্ণ নতুন এই শিক্ষা প্রতিষ্ঠান স্থ্পানের ফলে শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat