ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-২৩
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আগামীকাল ২৪ অক্টোবর থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে।
তৃতীয় দফায় বাড়ানো এই ফরম পূরণ কার্যক্রম চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম (১১ অক্টোবর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান হতে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং এসএমএস প্রাপ্তির পর  শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
চলতি বছরের ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত  ১৪ সেপ্টেম্বর উক্ত বোর্ডের দেয়া এক বিজ্ঞপ্তিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় স্তরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat