ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১০-২৬
  • ৪২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
তিনি বলেন, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গণমাধ্যম উজ্জ্বল ভূমিকা রাখতে পারে।
আজ নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র ধারনকৃত বক্তব্য প্রদর্শন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বক্তব্য রাখেন।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণমাধ্যম জনগণকে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় সহযোগিতা করে থাকে। এ সময় তিনি জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, বানোয়াট সংবাদ ও প্রোপাগান্ডা সহজেই ছড়িয়ে পড়ছে। এ ক্ষেত্রে, গণমাধ্যম বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে জনগণকে সঠিক তথ্য দেয়ার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। করোনা পরিস্থিতিতে সাহসিকতার সাথে রিপোর্টিং করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
সবশেষে ড. শিরীন শারমিন চৌধুরী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১৩ জন সাংবাদিক এবং টেলিভিশন ও রেডিও সাংবাদিকতায় ৯ জনকে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১’ প্রদান করেন।অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর পদক প্রদান কমিটির জুরি বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat