ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১০-৩১
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু কমেছে, পাশাপাশি বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় শনাক্ত কমেছে দশমিক ০৩ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ২২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৭ হাজার ২২৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত  হয়েছে ২১১ জন। গতকাল ১৩ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৬৬ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৮৭০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৫৩৯ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ১৬ শতাংশ।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন। গতকালের চেয়ে আজ ২ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৮ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২ জন ও নারী ৪ জন। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬৮ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১১ হাজার ১৩১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৪ জন। শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ২০ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। গতকাল মারা গিয়েছিল ৪ জন।স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং খুলনা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৭৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৬৯ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৪২৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat