ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারের উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশীদারিত্ব তৈরীর মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্যে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার শেষ হয়েছে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে গতকাল এ অনলাইন কর্মশালা শুরু হয়।
দুপুরে ‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালার সমাপনী সেশনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও প্লাটফর্মস ফর ডায়ালগ (পি ফর ডি) এর প্রকল্প পরিচালক ড. মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং পি ফর ডি’র টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রোজাউল করিম।
কর্মশালায় সুশাসন নিশ্চিত করতে সেবা প্রদানের পাঁচটি ক্ষেত্র সিটিজেন চার্টার, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার, জাতীয় শুদ্ধাচার কৌশল এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে প্রশিক্ষণ সেশন উপস্থাপন করা হয়। এছাড়া প্রতিবেদন ও ফিচার তৈরীর কৌশল নিয়ে সেশন উপস্থাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat