ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

’বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার ৫০তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা সমবায় অফিস ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। জেলা সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, জয়পুরহাট কেন্দ্রীয় আখ চাষি সমবায় সমিতির সভাপতি মো: সুমন মিয়া , জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমূখ। বক্তারা বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের যাদু স্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তোলার আহবান জানিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী সমবায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছেন। আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat