ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-০৮
  • ৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে বার্ষিক পরীক্ষা হবে না। স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের ব্যবস্থা গ্রহণ করবে।
সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তবে মাধ্যমিকে (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা হবে। তবে সব বিষয়ে নয়, তিন বিষয়ে এই পরীক্ষা হবে। আগামী ২৪ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বরের মধ্যে এই পরীক্ষা শেষ করতে হবে।
দেশের কল্যাণে সবাইকে নিয়ে চলতে হবে: এলজিআরডিমন্ত্রী দেশের কল্যাণে সবাইকে নিয়ে চলতে হবে: এলজিআরডিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৬ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। স্ব-স্ব বিদ্যালয়ের মাধ্যমেই মূল্যায়ন করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব-স্ব বিদ্যালয়ের মাধ্যমে করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিকের সমাপনী কেন্দ্রীয়ভাবে হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat