ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-১১
  • ৫৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। আজ ১ জনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৩৭ জন। 
গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল এই রোগে ২ জনের মৃত্যু হয়েছিল। আজ মৃতদের ১ জন পুরুষ। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৭ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ১ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার কমেছে দশমিক ১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ৩১ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ২১ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ১৯ হাজার ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২৩৭ জন। গতকাল ১৭ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৩৫ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৯০৬ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৯১ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৩৩৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৯ জন। শনাক্তের হার ১ দশমিক ২৬ শতাংশ এবং গতকাল এ হার ছিল ১ দশমিক ৩৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ১ জন মারা গেছেন। গতকালও ১ জনই মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৩১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭১ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৮৯২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat