ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- কারাগার থেকে রোগ পরীক্ষার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসার দুই ঘণ্টার মধ্যেই আবার বন্দী জীবনে ফিরে গেলেন বেগম খালেদা জিয়া। শনিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয় বিএনপি নেত্রীকে। আর তাকে ঢাকার পুরান কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয় বেলা দেড়টার দিকে। অবশ্য খালেদা জিয়াকে হাসপাতাল আনার পর সেখানেই রাখা হবে কি না, এ নিয়ে কথা উঠে। আর ঢাকার যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ‘মনে হয় না আজ ওনাকে (খালেদা জিয়া) এখান থেকে নিয়ে যেতে পারব। তবে শেষ পর্যন্ত হাসপাতাল রাখতে হয়নি বিএনপি প্রধানকে। আর কারাগার থেকে আনার মতো এবং হাসপাতাল থেকে নেয়ার পুরোটা সময় কঠোর নিরাপত্তার আয়োজন করে পুলিশ। পুরো পথেই যান চলাচল বন্ধ করে দুই পাশে দাঁড়িয়ে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৮ ফেব্রুয়ারি পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর ঢাকার পুরান কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় বিএনপি নেত্রীকে। ৫৮ দিন পর সেখান থেকে প্রথমবারের মতো বের করে বাইরে আনা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেত্রীকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়। সেখানে ঘণ্টা দুয়েক অবস্থান করেন তিনি। হাসপাতালে আনার পর কেবিন ব্লকের ৫১২ নম্বর কক্ষে নেয়া হয় বিএনপি নেত্রীকে। পরে সেখান থেকে এক্সরে কক্ষে নেয়া হয় বিএনপি নেত্রীকে। সেখানে একাধিক এক্সরের পর তাকে বের করে গাড়িতে তোলা হয়। তখন বেলা প্রায় দেড়টা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat