ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২০২১ কর বছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এ সম্মাননা প্রদান করে। 
আইজিপি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর প্রদান শুরু করেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও  ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর প্রদান করে আসছেন।
জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে ড. বেনজীর আহমেদকে দীর্ঘমেয়াদী সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রদান করে। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী। 
জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ বুধবার এ সম্মাননা প্রদান করা হয়। আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat