ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০২
  • ৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। এবার সে তালিকায় যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এক ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের নমুনা শনাক্ত হয়। আক্রান্ত ওই ব্যক্তি কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন।
দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্তের পর এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২৪টি দেশে ওমিক্রন ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলা জানা গেছে।
গত ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছিলেন আক্রান্ত ওই ব্যক্তি। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়নি। পরে গত ২৯ নভেম্বর দ্বিতীয় টেস্টে তার দেহে ভাইরাসের সংকমণের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর জিনোম পরীক্ষায় দেখা যায় তার শরীরে ওমিক্রন ধরন।
আক্রান্ত ওই ব্যক্তিকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রে এই প্রথম কারও শরীরে ওমিক্রন ভাইরাসের নমুনা মিলল।
এক বিবৃতিতে মার্কিন প্রশাসন জানিয়েছে, করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত ওই ব্যক্তির টিকার দুই ডোজ নিয়েছেন। তবে তিনি বুস্টার ডোজ নেননি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান স্বাস্থ্যবিষয়ক পরমার্শদাতা অ্যান্থনি ফাউসি জানিয়েছেন, বুস্টার ডোজ যাদের নেওয়া নেই, ওমিক্রনের সামান্য প্রভাব ঘটছে তাদের শরীরে। অল্প অল্প উপসর্গও দেখা যাচ্ছে। তবে রোগীরা সুস্থও হয়ে উঠছেন।
এদিকে, ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে আবার দেশের বাইরে যাতায়াতে কড়াকড়ি শুরু হয়েছে। বিদেশ থেকে যারা আসছেন, তাদের সকলকে করোনা নেগেটিভ সনদ দেখাতে হচ্ছে। কেবল টিকার সার্টিফিকেট দেখালে কেও ছাড় পাচ্ছে না। এছাড়াও বিদেশি যাত্রীদের যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে নেমে করোনা পরীক্ষা করে বাকি কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat