ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৪
  • ৯৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো: শারফুদ্দিন আহমেদ ওমিক্রন প্রতিরোধে বিমানবন্দর,সমুদ্রবন্দর ও সীমান্তবর্তী এলাকায় বিদেশ থেকে আগত যাত্রী সাধারণের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার  উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সভায় জনস্বার্থে এই আহবান জানান।
এসময় উপাচার্য করোনা ভাইরাসের আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জেনোম সিকোয়েন্সিং করার জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে এবং ডেঙ্গু ভাইরাসের জেনোম সিকোয়েন্সিং করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 
ওমিক্রনের স্যাম্পল পেলেই জেনোম সিকোয়েন্সিং শুরু করা হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে বুস্টার ডোজ নিতে হবে কিনা এবিষয়ে চলমান গবেষণা কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি বুস্টার ডোজ নিতে হবে কিনা সে বিষয়ে শীঘ্রই জানানো হবে।
সভায় উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল,  নার্সিং অনুষদের  ডীন  অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat