ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৬৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার মুরাদনগরে তরুণদের নিয়ে গড়ে উঠা সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সিক্সটিন এর উদ্যোগে এক অসহায় পঙ্গুকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার পরমতলা গ্রামে পঙ্গু সামসুলের হাতে উপহার হিসেবে ঘরের চাবি বুঝিয়ে দেয় সংগঠনের সদস্যরা।
জানা যায়, সামসুল উপজেলার পরমতলা গ্রামের বাসিন্দা। দুই মেয়ে ও স্ত্রী কে নিয়ে একটি বাঁশের বেড়ার ছোট্ট ঘরে তাদের বসবাস। প্রতিবছর বর্ষা আসলেই মেরামত করতে হয় জরাজীর্ণ ঘরটি। সে পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি হলেও পগুত্বের কারণে কোন আয় রোজগার নেই। স্ত্রী মানুষের বাসায় কাজ করে কোন রকম সংসার চালাচ্ছে।
সংগঠনটির সভাপতি রাশেদুল আলম রাশেদ বলেন, লোকমারফত সামসুলের অসহাত্বের কথা আমরা জানতে পেরে সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সিক্সটিন টিমের সদস্যরা মাত্র ৬ দিনের নিরলস পরিশ্রমে সামসুলের বাড়িতে নতুন ঘরের কাজ সমাপ্ত করি। আজ সকালে আনুষ্ঠানিকভাবে সামসুলের হাতে নতুন ঘরের চাবিটি তুলে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মোল্লা, সদস্য মোঃ জাকারিয়া, মোঃ সাইফুল ইসলাম, আলমগীর হোসেন (সুমন), ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম, মো: সোহেল মিয়া, সিহাব হোসেন, মোঃ ছাইদুল মোল্লা, ছাইফুল ইসলাম, সাজ্জাদ ভূইয়া, রিমন ভূইয়া, মোঃ লিছান ভূইয়া, মোঃ মেহেদি হাসান, মোঃ রিয়াদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat