ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-০৫
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি নেতারা পথ হারা পথিকের মত দিশেহারা। 
তিনি বলেন, ‘আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। প্রকৃতপক্ষে ক্ষমতা না থাকায় ফখরুল সাহেবরা পথ হারা পথিকের মত দিশেহারা, আওয়ামী লীগ সেদল নয়।’
ওবায়দুল কাদের আজ রোববার  রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৮ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্মাদ হয়ে গেছে। কি অদ্ভূত তার উক্তি। তার এ বক্তব্য সারাদেশে হাস্য রসের জন্ম দিয়েছে। 
তিনি বলেন, বিএনপির জনসমর্থন নেই, পাবলিক ডাকলে আসে না। প্রেস ব্রিফিং করে প্রতিদিন মির্জা ফখরুল আবোলতাবোল কথা বলে। কি বলবো তাকে, তিনি আওয়ামী লীগকে চেনেন? আওয়ামী লীগ কারো দয়ায় টিকে নেই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস বিএনপির মত বন্দুকের নলে নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ। 
মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার মইনুর রহমান জুয়েলের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি ও আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম,  দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, যতদিন বঙ্গবন্ধুর আদর্শের পতাকা এদেশ উড্ডীন থাকবে- ততদিন আওয়ামী লীগ থাকবে। যতদিন শেখ হাসিনার কৃতি-উন্নয়ন থাকবে, আওয়ামী লীগও থাকবে সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকায় উড়বে, আমার সোনার বাংলা জাতীয় সংগীত বাজবে, যতদিন এ বাংলায় পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, ততদিন এ বাংলায় বঙ্গবন্ধু থাকবেন, শেখ হাসিনা থাকবেন, আওয়ামী লীগও বেঁচে থাকবে। 
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ৭৫’এ ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মধ্যে দিয়ে দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র শুরু হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর সেই অশুভ শক্তি বাংলাদেশকে পাকিস্থানের ভাবধারায় ফিরিয়ে নিতে এবং সাম্প্রদায়িক রাজনীতির প্রতিষ্ঠার অপচেষ্টা করে ছিলো। ঠিক সেই মুহুর্তে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহন করেন এবং সেই অপশক্তির হাত থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন। তার নেতৃত্বে আজ দেশে গণতন্ত্র উন্মুক্ত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে একটি অশুভ রাজনৈতিক শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের উন্নয়ন-অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মনে করেছে- মিথ্যাচার, গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র করে সফল হবে। কিন্তু তারা সেই অপরানীতিতে ব্যর্থ। দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যে রাজনীতি- সেই রাজনীতি তারা শেখেনি। ফলে তারা আজ জনগণ থেকে অনেক দুরে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতি ও আদর্শের সাথে দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat