ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ এবং গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য বিশ্বব্যাপী প্রয়াসের অংশ হিসেবে সরকার নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য জমি ব্যবহার করতে হয় এমন প্রযুক্তি উদ্ভাবন করা প্রয়োজন।
বিদ্যুৎ উৎপাদনে মিশ্র জ্বালানির ব্যবহার চালু করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘উন্নত দেশগুলো হাইড্রোজেনকে জ্বালানিতে রূপান্তরের জন্য কাজ করছে। এখন সামুদ্রিক শক্তি, বায়ুশক্তি এবং ছাদের ওপর সৌর ব্যবস্থা নিয়ে চিন্তা করার সময়।’
নসরুল বলেন, ‘বিশ্বব্যাপী পরিবেশসম্মত ও দূষণমুক্ত জ্বালানি ব্যবহারের অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ এখন সারাদেশে ৬০ লাখ সোলার হোম সিস্টেম (এসএইচএস) স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ৭৩০.৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে।
তিনি বলেন, সরকার সোলার হোম সিস্টেমের মাধ্যমে দুই কোটি প্রান্তিক মানুষকে বিদ্যুতের আওতায় এনেছে এবং দেশে নবায়নযোগ্য শক্তির উৎস সম্প্রসারণ ও স্থাপনের সরকারি প্রচারণার অংশ হিসেবে ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির উৎসের অনুপাত ৪০ শতাংশ হবে।
নসরুল আরো বলেন, ‘সৌর সেচ, সৌর মিনি গ্রিড, বায়ু শক্তি, বর্জ্য শক্তি ইত্যাদি থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ চলছে।’
মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির অনুপাত বাড়াতে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে প্রণোদনা প্রদানসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
তারা বলেন, মুজিববর্ষের মধ্যে ১০০ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় আসছে এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৫,২৩৫ মেগাওয়াটে পৌঁছার ফলে প্রায় ৯৯.৭৫ শতাংশ মানুষ ইতিমধ্যে বিদ্যুতায়নের আওতায় এসেছে।
বর্তমানে  টেকসই ও নবায়নযোগ্য জ্বলানি উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনার আওতায় নবায়নযোগ্য জ্বালানি ইনস্টলেশন ক্ষমতা ৭৩০.৩২ মেগাওয়াট, যার মধ্যে ৪৯৬.৩৯ মেগাওয়াট সৌর শক্তি থেকে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat