ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করতে রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
রুল জারির পাশাপাশি আদালত সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছে। রিট পিটিশনার এডভোকেট উত্তম লাহেড়ি আদালতের আদেশের বিষয়টি বাসসকে জানান। তিনি বলেন, বিশেষজ্ঞ কমিটিকে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট নাহিদ সুলতানা যুথি। তাকে সহযোগিতা করেন এডভোকেট শাকিলা রওশন, এডভোকেট সেগুফতা তাবাসসুম ও এডভোকেট এবিএম শাহজাহান আকন্দ মাসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার।
ডেপুটি এটর্নি জেনারেল বিপুল বাগমার বাসসকে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সব পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তি বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিভাগ। গতকাল বিষয়টি নিয়ে শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করে দিয়েছিল আদালত।
শিক্ষাপ্রতিষ্ঠানের সব পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্রের অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে গত ২ ডিসেম্বর হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী উত্তম লাহেড়ির পক্ষে রিটটি করা হয়। এরআগে এ বিষয়ে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দেয়া হয়।
রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ ১০ জনকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।
আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম সাংবাদিকদের বলেন, পরবর্তী প্রজন্ম যেন স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সম্পর্কে জানতে পারে। এ কারণে পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র এখন সময়ের দাবি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি পেশ করে রিটটি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat